Published : 14 May 2026, 03:04 AM
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাতিসংঘের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। বুধবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের প্রতি সংস্থাটির সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। এটি ছিল ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী প্রধানের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের ধরে চলা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান এবং বিশ্ব শান্তি রক্ষায় তাদের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনগুলো নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এবং এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করা শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৫ সালের ডিসেম্বরে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন। ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী পাঠানোর মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক এজেন্ডা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে।
একইসাথে, ২০২৪ সালের জুলাই মাস থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের অবিচল সমর্থন এবং সংস্থাটির বিভিন্ন মাধ্যমের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।।
নবাবগঞ্জে নিখোঁজ কাঠমিস্ত্রির দেহ ধানখেতে উদ্ধার, পরিবারে শোকের ছায়া